ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাতাস লেগে অন্তঃসত্ত্বা, এক ঘণ্টা পরেই সন্তান প্রসব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 10:47 AM
সর্বশেষ আপডেট: Saturday, 20 February, 2021, 12:44 PM

বাতাস লেগে অন্তঃসত্ত্বা, এক ঘণ্টা পরেই সন্তান প্রসব

বাতাস লেগে অন্তঃসত্ত্বা, এক ঘণ্টা পরেই সন্তান প্রসব

বাতাস লেগে অন্তঃসত্ত্বা এবং তার মাত্র এক ঘণ্টা পরেই সন্তান প্রসব করেছেন ইন্দোনেশিয়ার এক নারী। সম্প্রতি বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণ পশ্চিম জাভা প্রদেশে।

সন্তান প্রসব করা সেই নারী সিতি জাইনার দাবি, তিনি গর্ভবতী ছিলেন না, পুরো ঘটনাটাই ঘটেছে আকস্মিক ভাবে।

এমন অদ্ভুত দাবি শুনে স্বাভাবিক ভাবেই হকচকিয়ে গিয়েছে প্রশাসন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পঁচিশ বছর বয়সী জাইনা গত সপ্তাহেই একটি শিশুকন্যার জন্ম দিয়েছেন। বর্তমানে তিনি ও তার সন্তান, দু’জনেই সম্পূর্ণ সুস্থ। শিশুটির ওজন ২ দশমিক ৯ কেজি। এমন অদ্ভুত উপায়ে গর্ভধারণের কথা শুনে তাজ্জব অনেকেই।

এক স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ঘটনার সময় তিনি নিজের ঘরেই ছিলেন। এই সময় একটা হাওয়া যেন গোটা বাড়িটাকে ঘিরে ধরে। আর পনেরো মিনিটের মধ্যেই তার পেটে ব্যথা শুরু হয়। দ্রুত ব্যথাটা বাড়তে থাকে। তড়িঘড়ি এক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই সন্তানের জন্ম দেন তিনি।

স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের পরিচালক ইমান সুলাইমান বলেছেন, ওই নারী সম্ভবত ক্রিপ্টিক গর্ভাবস্থার অভিজ্ঞতা পেয়েছেন। এ ধরনের গর্ভাবস্থায় লেবার হওয়ার আগ পর্যন্ত একজন নারী বুঝতে পারেন না যে তিনি অন্তঃসত্ত্বা।সূত্র: দ্য সান

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status