ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 February, 2021, 9:50 PM

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা

ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের ওপর স্থানীয়দের হামলায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এই হামলা চালায়।

আজ শুক্রবার সন্ধ্যায় গেরুয়া বাজারে এ ঘটনা ঘটে। এর পাশাপাশি শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে ছাত্রদের ওপর হামলা চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনার সূত্রপাত। কয়েকজন ছাত্র আহত হয়েছে, গেরুয়ার মেসগুলোতে ছাত্রদের আটকে রাখা হয়েছে।’

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status