ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে অনুপ্রবেশের সময় ৬ শিশুসহ ১২ জন গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 5:56 PM

ভারতে অনুপ্রবেশের সময় ৬ শিশুসহ ১২ জন গ্রেপ্তার

ভারতে অনুপ্রবেশের সময় ৬ শিশুসহ ১২ জন গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৬ শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করেন বিজিবি।

গ্রেপপ্তারকৃতরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কার্তিক বর্মণের ছেলে তুলারাম বর্মন (২৫), ওই ইউনিয়নের ধনঞ্জয় রায়ের ছেলে অমৃত রায় (১৯), পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার মহব্বত আলীর ছেলে শাকিল ইসলাম (২০), ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার আবুল কালামের ছেলে শামসুল (২১) ও ওই উপজেলার রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), ওই উপজেলার মালেক মিয়ার ছেলে রিপন মিয়া (১৭), আঃ তোয়াব আলীর ছেলে সোহেল রানা (২০), ওই উপজেলার আব্দুল মালেকের ছেলে জাফর (২২), ওই উপজেলার তৈবুর আলীর ছেলে মাসুদ রানা (১৬), ওই উপজেলার মোহাম্মদ সোনারদির ছেলে মোহাম্মদ বিটু (২০), ওই উপজেলার তরিকুল ইসলামের ছেলে আকাশ (১৫) ও ওই উপজেলার জামিরুল ইসলামের ছেলে রামিম রানা (১৭) ।

পাটগ্রাম থানার ডিউটি অফিসার এ এস আই দীপ্তি রানী জানান, ওই সীমান্ত দিয়ে স্থানীয় শাকিল ইসলাম নামে এক দালালের মাধ্যমে ৬ জন শিশুসহ ১২ জন কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, বিজিবি ওই ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে একটি মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে শিশু ৬ জন বাদে বাকি ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। শিশু ৬ জনকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status