ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 February, 2021, 10:48 AM

বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার

বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপির বুরুন্দী এলাকায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ওই অটোচালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহত যুবকের নাম সাদেক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বুরুন্দী এলাকায় সড়কের পাশে বিলে এক অটোরিকশা চালকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বন্দর থানা পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র দাস বলেন, নিহতের নাম সাদেক বলে জানা গেছে। পুরো পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। ঘটনাস্থলে আমাদের একটি টিম রয়েছে।
   
সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status