ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শীত শেষেও রুবেলের পিঠার দোকানে ক্রেতার ভিড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 February, 2021, 10:32 AM

শীত শেষেও রুবেলের পিঠার দোকানে ক্রেতার ভিড়

শীত শেষেও রুবেলের পিঠার দোকানে ক্রেতার ভিড়

লাকড়ির চুলার উপর রাখা ছোট্ট কড়াইয়ে আগুনের তাপে তৈরি হচ্ছে চিতই পিঠা। একসারিতে রাখা পাঁচটি চুলাতে তৈরি হচ্ছে পিঠা। এরপরও মানুষের লম্বা লাইন। কারো দুটি কারো আবার দশটি পিঠার সিরিয়াল।

আর চুলাগুলো সামলে ক্রেতাদের চাহিদা পূরণের চেষ্টায় ব্যস্ত পিঠা বিক্রেতা। এর মাঝেই থাকে আবার স্পেশাল পিঠার অর্ডার।

পিঠা বিক্রির এই ব্যস্ততা চিত্রটি নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের মধ্যবাজারে ফল মহলের পিঠা বিক্রেতা রুবেল মিয়ার দোকানের। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে তার পিঠা বিক্রি। তবে আশপাশের দোকানে পিঠার থেকে তার পিঠা যেন অনেকটাই ভিন্ন। তাই প্রতিদিনই দূরদূরান্ত থেকে ক্রেতারা আসেন তার পিঠার দোকানে।

বাকি সব পিঠার দোকানের মত রুবেল মিয়াও চালের গুঁড়ো দিয়েই তৈরি করে চিতই পিঠা। সাধারণ চিতই পিঠার পাশাপাশি তার দোকানে পাওয়া যায় ডিম চিতই ও ভর্তা চিতই। এসব গুলোর মাঝে ভর্তা চিতই সবার আকর্ষণ। একটি পিঠার জন্য ২০ থেকে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকতেও রাজি অনেক ক্রেতা।

মূলত চালের গুঁড়োর সঙ্গে ডিম, নানা রকম ভর্তা ও স্পেশাল মশলার সংমিশ্রণে তৈরি হয় এই পিঠা। এক একটি পিঠা বিক্রি হয় ২০ টাকায়। এছাড়াও সাধারণ চিতই পিঠা ৫ টাকা ও ডিম চিতই বিক্রি হয় ১৫ টাকায়। পিঠার সঙ্গে ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকে ধনিয়া পাতা, সরিষা, লাল মরিচসহ নানা রকম বাহারি ভর্তা।

প্রতিদিন ২০ কেজি চাউলের গুড়োর পিঠা বিক্রি করে তিনি। আর এই পিঠা কিনতে চার থেকে পাঁচ শতাধিক ক্রেতা ভিড় জমায় তার দোকানে।

পিঠা কিনতে আসা আব্দুল হানিফ ডেইলি বাংলাদেশকে জানান, শীত আসলেই পিঠা খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে থাকি। তবে এখনকার এই যুগে বাড়িতে পিঠে তৈরি করে খাবার সময় তেমন একটা পাওয়া যায় না। তাই বাজারেই একমাত্র ভরসা। প্রায়ই রুবেল ভাইয়ের দোকানে পিঠা কিনতে আসি। তার পিঠা বাকি সব পিঠার থেকে গুনে মানে ভালো। তাছাড়া তার এখানে ভর্তা চিতই নামে অন্য রকমের পিঠা পাওয়া যায়। এই পিঠা অন্য কোথাও তেমন একটা দেখি নাই। এই পিঠার স্বাদও অনেক ভালো। তাই অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়ে পিঠা নিতে হয়।

পিঠা বিক্রেতার রুবেল মিয়া ডেইলি বাংলাদেশকে জানান, সারাবছর তিনি পুরি-সিঙ্গারার বিক্রি করেন। আর শীতে পিঠা বিক্রি করেন। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পিঠা বিক্রি হয়। প্রায় সবসময়ই মানুষের ভিড় থাকে।

রুবেল বলেন, আমার এখানে সাদা চিতই, ডিম চিতই ও ভর্তা চিতই পিঠা পাওয়া যায়। এরমধ্যে ভর্তা চিতই এর চাহিদা বেশি। ক্রেতাদের চাহিদা পূরণে একসঙ্গে পাঁচটি চুলতে পিঠা ভাজি। অনেক মানুষই নিয়মিত আমার এখানে পিঠা খান। অনেকে আবার দূর-দূরান্ত থেকে আসেন পিঠা খেতে। সবসময় চেষ্টা করি মানুষকে ভালো খাবার দেয়ার। তাই মানুষও সব সময় আমার এখানে ছুটে আসেন এটাই অনেক ভালো লাগে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status