ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের স্কিলস ট্রেনিং প্রজেক্টের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
সুমন চৌধুরী
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 10:34 PM

ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের স্কিলস ট্রেনিং প্রজেক্টের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের স্কিলস ট্রেনিং প্রজেক্টের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

১৭ ফেব্রুয়ারি রোজ বুধবার ইউসেপ ঢাকা সাউথ রিজিয়ন এর ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল, সাদ্দাম মার্কেট, মাতুয়াইল প্রাঙ্গণে ইউসেপ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিল) স্কিলস ট্রেইনিং প্রজেক্ট এর  রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের ১ম ব্যাচের সনদপত্র বিতরণী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। আবাসিক এই প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে এস.ডি.জি অর্জনে ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবু নাসের চৌধুরী-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বদরুল আলম খান, পরিচালক, গাজী গ্রুপ, এম. এ. বাকার, চীফ অপারেটিং অফিসার, মেঘনা গ্রুপ, মোঃ শামীম ইমাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, অনন্ত হোয়াশিয়াং লিঃ, জনাব কাজী আজিজুল ইসলাম-পরিচালক, নাসা গ্রুপ, জনাব মোঃ দিদারুল আলম চৌধুরী, পরিচালক-প্রোগ্রাম এন্ড ইনোভেশন, ইউসেপ বাংলাদেশ। অতিথিবৃন্দ গ্রাজুয়েটদের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ইউসেপ বাংলাদেশ এর দক্ষ মানব সম্পদ তৈরীতে ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ ঢাকা সাউথ রিজিয়ন এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জনাব মোঃ আনিছুর রহমান।

অনুষ্ঠানটি ইউসেপ এর সাধারণ ও কারিগরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, দাতা, অংশীদার, চাকুরীদাতা ও শুভানুধ্যায়ীসহ প্রায় ২৫০ জন উপভোগ করেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status