ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
৩২৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 9:15 PM

৩২৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল

৩২৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল

প্রথম ধাপে দেশের ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ এপ্রিল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মার্চের প্রথম সপ্তাহে এসব ইউপির তফসিল ঘোষণা করবে ইসি।

বুধবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থাটির সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানিয়েছেন।

সচিব বলেন, দেশের ২০ জেলার ৬৩ উপজেলায় মোট ৩২৩টি ইউপিতে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে কয়েক ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস বিবেচনায় নিয়ে এসব ইউপি বাছাই করা হবে।

তিনি জানান, ১১ এপ্রিল নয়টি পৌরসভায়ও ভোটগ্রহণ হবে। এগুলোতে ভোট নেওয়া হবে ইভিএমে।  কমিশনের লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণ। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে বলেও জানান সচিব।
     
সম্পাদনায়: তাহের রাব্বী 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status