ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মজাদার ধোঁয়া ওঠা ভাপা কুলি পিঠা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 1:34 PM

মজাদার ধোঁয়া ওঠা ভাপা কুলি পিঠা

মজাদার ধোঁয়া ওঠা ভাপা কুলি পিঠা

বাঙালি মানেই পিঠা ও পায়েসের ভরপুর আয়োজন। শীত হোক, ঈদ হোক, ছোট বড় সব উৎসবে থাকা চাই সুস্বাদু পিঠার আয়োজন। বাহারি সব পিঠার ভীড়ে কখনো ভাপা কুলি পিঠা খেয়ে দেখেছেন কি?

পরিবার আর অতিথি আপ্যায়নে ভাপা কুলি পিঠার জুড়ি নেই। এই পিঠা খেতে খুবই সুস্বাদু।  যেকোনো সময় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার পিঠাটি। চলুন তবে জেনে নেয়া যাক ধোঁয়া ওঠা ভাপা কুলি পিঠা তৈরির রেসিপিটি-  

উপকরণ: আতপ চালের গুঁড়া চার কাপ, পানি দুই কাপ, চিনি দুই কাপ, নারকেল কোরানো দুই কাপ, সুজি চার চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে একটি পাতিলে পানি গরম করে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিন। পানি যখন ফুটে উঠবে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন। সিদ্ধ করা আটা ঢাকনা দিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার চুলায় আরেকটি প্যানে চিনি ও নারকেল দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি যখন গলে নারকেলের সঙ্গে মিশে যাবে তখন সুজি দিয়ে আরো ৫ থেকে ১০ মিনিট নাড়ুন। তৈরি হয়ে গেল কুলি পিঠার পুড়।

এবার আটা ভালো করে মথে ছোট ছোট রুটির মতো বানিয়ে নিন। এবার তার মধ্যে পুর দিয়ে রুটির মুখগুলো ভালো করে আটকে দিন। চুলায় একটি বড় পাতিলে পানি বসিয়ে দিন। পানি যখন ফুটতে থাকবে ঠিক তখন উপরে একটা জাজরি বসিয়ে তার উপর পিঠাগুলো দিয়ে দিন ভাপ দেয়ার জন্য। কয়েকটি পিঠা জাজরির উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০ থেকে ২৫ মিনিট ঢেকে ভাপে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন মজাদার ধোঁয়া ওঠা ভাপা কুলি পিঠা।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status