ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 5:32 PM

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর সামনে রেখে আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৪-৬ মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন।

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে তিনি ঢাকা আসছেন।

মোদীর সফর কালে দু’দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক চূড়ান্ত করতেই ড. এস জয়শঙ্কর ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে পরাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।

আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। আর আগামী ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এর আগে গত ১৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও ভারতের প্রধানমন্ত্রী মোদীর ঢাকায় সফরের পরিকল্পনা ছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঢাকায় সফর সম্ভব হয়নি।

মোদীর সফর সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন। সেসময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করেন তিনি। তার আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সম্পাদনায়: মোহনা আজিজ         

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status