ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই আর নেই
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 4:27 PM

মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই আর নেই

মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই আর নেই

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার মারা গেছেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই।

আজ(১৬ ফেব্রুয়ারি) ভোর ৩টা ২০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কিবরিয়া জব্বারের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। মন্ত্রণালয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ         

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status