ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ছাদে বিষমুক্ত সবজি-ফল
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 2:56 PM

ছাদে বিষমুক্ত সবজি-ফল

ছাদে বিষমুক্ত সবজি-ফল

বিষমুক্ত খাবার খেতে অনেকেই বাসা-বাড়ির ছাদে চাষ করছেন শাকসবজি-ফলমূল। এতে পিছিয়ে নেই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার প্রকৃতিপ্রেমিরাও। সবুজ সৌন্দর্য ধরে রাখতে ছাদবাগানের উদ্যোগ নিয়েছেন তারা। অনেকেই শখের বশে ছাদবাগান করছেন।

পৌর এলাকা ঘুরে দেখা গেছে, অনেকেই বাড়ির ছাদে বিভিন্ন শাকসবজি, ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের বাগান করেছেন। ফুলে ও ফলে ছেয়ে গেছে ছাদ। গাছে গাছে ফুটেছে বিভিন্ন রঙের ফুল। শোভা পাচ্ছে বিভিন্ন জাতের ফল।

বাড়ির ছাদে বাগান করেছেন পুরাতন বাজার এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক টিপু। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার বাগান করার শখ ছিল। সেই শখকে বাস্তবে রূপান্তরিত করতে ২০০১ সাল থেকে চারা গাছ সংগ্রহ করা শুরু করি। ভালো জাতের ও বাগানের আদর্শ থাকায় এর মধ্যে উপজেলা, জেলা পর্যায় ছাড়িয়ে জাতীয় পুরস্কারও পেয়েছি।

আব্দুর রাজ্জাক বলেন, বিলুপ্তপ্রায় দুর্লভ প্রজাতির দেশি-বিদেশি ও অতি পরিচিত বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে আমার ছাদবাগান করা হয়েছে।

প্রকৃতিপ্রেমী আব্দুর রাজ্জাকের বাগান ঘুরে দেখা মিলেছে বিলুপ্তপ্রায় প্রজাতির লুকলুকি, কাউফল, হাড়গোজা, জলজমিনি, রিঠা, অগ্নিশিখা, নাগলিঙ্গম, রক্ত চন্দন, স্বেত চন্দন গাছের। রয়েছে বিরল প্রজাতির লাল জাম্বুরা, সিডলেস কুল, মিরাকল রাসবেরি, পারসিমন, বাওবাব, ডুয়াফ অ্যাভোকাডো গাছের। এছাড়া বাগানে শোভা পাচ্ছে আমের জাত ব্রুনাই কিং, তাইওয়ান রেড, লাড্ডু আম, মিয়াজাকি, পাকিস্তানি চৌসা, অল রাউন্ড, সুইট গ্রিন ম্যাঙ্গো গাছ।

পৌর এলাকায় আরেক ছাদ বাগানি সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুল হক। তিনি বলেন, কোলাহল পরিবেশ থেকে রক্ষা পেতে শখের বশেই নিজের বাসার ছাদে গড়ে তুলেছি বাগান। বাড়ির ছাদে ফল ও সবজির চাষ করে পরিবারের চাহিদা মেটানো যায়।

বাগানের বেশিরভাগ সবজিতেই ফরমালিন মেশানো থাকে। এ কারণে বিষমুক্ত সবজি খেতে নিজের ছাদেই বাগান করেছেন পৌর এলাকার শামীম উদ্দিন। তিনি পেশায় শিক্ষক। তিনি বলেন, বাজারের বিষাক্ত শাকসবজি আমাদের শরীরের ক্ষতি করছে। আমরা নিজেরাই বাগান তৈরি করে বিষমুক্ত সবজির মাধ্যমে শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে পারি।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম বলেন, শহরে কৃষি উপযোগী জায়গা কম থাকায় বাড়ির মালিকদের ছাদে বাগান করার ব্যাপারে আমরা উৎসাহ দেই। ছাদবাগান করে শুধু পরিবেশগত দিকই নয়, আর্থিক দিক থেকেও লাভবান হওয়া যায়। অনেকেই শখের পাশাপাশি বাণিজ্যিক দিক মাথায় রেখে ছাদে বাগান করলেও সফলতা পাবেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status