ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাতক্ষীরায় ট্রলার ডুবি, ৩ শ্রমিক নিখোঁজ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:18 PM

সাতক্ষীরায় ট্রলার ডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

সাতক্ষীরায় ট্রলার ডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ঘোলের মুখে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, বাঁধের কাজে যাওয়ার জন্য খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। ভাটার সময় হওয়ায় তারা মূল নদীর দিকে ভেসে গেসে।

ট্রলার চালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় ঘোলের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিনজন নিখোঁজ আছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালাচ্ছে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status