ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
টেকনাফে ৮৯৫০০ ইয়াবাসহ নারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 12:48 PM

টেকনাফে ৮৯৫০০ ইয়াবাসহ নারী আটক

টেকনাফে ৮৯৫০০ ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে ৮৯৫০০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক নারী ওই এলাকার শাহদাত হোসেনের স্ত্রী নুর সেতারা (২১)।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগাহছড়া এলাকায় শাহদাতের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

একটি থলেসহ পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে থলের ভেতর থেকে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।  

মাদকসহ ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status