ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ে করলেন নাসির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 11:46 PM

বিয়ে করলেন নাসির

বিয়ে করলেন নাসির

বিয়ে করেছেন জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে নাসিরের ঘনিষ্ঠ একাধিক সূত্র। অনুষ্ঠানে, পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

বউয়ের পরিচয় পাওয়া যায়নি। তবে জানা গেছে, দুজনের চেনাজানা অনেক আগে থেকেই।

গেলো বছর সেপ্টেম্বরে ইন্সট্রাগ্রামে একটি মেয়েকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটা ডিলিটও করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

জাতীয় দলে নাসির হোসেন অনিয়মিত হয়েছেন অনেক আগেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও অতটা সুবিধা করতে পারছেন না।

সম্প্রতি হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি-২০ লিগেও দল পাননি এ অলরাউন্ডা। যদিও সেই নাসিরের কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছিলো আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলস।

সম্পাদনায়: এম আলমগীর
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status