ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাবিকে ছুরিকাঘাতে হত্যায় দেবরের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 7:23 PM

ভাবিকে ছুরিকাঘাতে হত্যায় দেবরের যাবজ্জীবন

ভাবিকে ছুরিকাঘাতে হত্যায় দেবরের যাবজ্জীবন

চাঁদপুরে ভাবিকে হত্যার দায়ে দেবর ইয়াসিন মিজিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান এ রায় দেন। এ সময় তাকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ইয়াসিন চাঁদপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রহিম মাওলানার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার উত্তর কেরোয়া এলাকার তাজুল ইসলাম পাটোয়ারী মেয়ে শারমিন আক্তারের সঙ্গে চাঁদপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রহিম মাওলানার ছেলে ইউসুফ মিজির বিয়ে হয়। ইউসুফ দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর যাবত সৌদি আরব প্রবাসী। গত ৬ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। এ সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে ইউসুফের ছোট ভাই ইয়াসিন ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রাতে ইউসুফের অনুপস্থিতে ঘরের দরজা খোলা পেয়ে শারমিন আক্তারের সঙ্গে কাটাকাটি হয়। একপর্যায়ে শারমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলী মোক্তার আহমেদ বলেন, আদালত ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন।

তিনি বলেন, আসামির বয়স বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ রায়ে ক্ষোভ প্রকাশ করে মামলার বাদী তাজুল ইসলাম পাটোয়ারী বলেন, আমি ন্যায়বিচার পাইনি। ন্যায়বিচারের জন্য আমি উচ্চ আদালতে যাবো।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status