ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 4:07 PM

আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘরে আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার ভোরে পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ইজিবাইক চালক সাইফুল হাওলাদার (২২) ও তার স্ত্রী মনিরা বেগম (১৮)।

নিহত সাইফুল হাওলাদার ওই এলাকার আ.বারেক হাওলাদের ছেলে এবং মনিরা বেগম পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের জেলে আনেচ হাওলাদারের মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানি বিক্রেতা আ. বারেক হাওলাদার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৌর শহরের ৬নং ওয়ার্ডের পশ্চিম কলেজ পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাত সাড়ে দশটার দিকে আ. বারেক ও তার পরিবারের ছয় সদস্য ঘুমাতে যান। রাত চারটার দিকে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে আ. বারেকের বড় ছেলে শহিদুল ইসলাম চিৎকার দেন। এ সময় আ. বারেক, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য ঘর থেকে বের হয়ে আসলেও ঘরের পাটাতনে (মাচায়) ঘুমিয়ে থাকা সাইফুল হাওলাদার ও তার স্ত্রী মনিরা দগ্ধ হয়ে মারা যান। সেই সঙ্গে ঘরে থাকা দুটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহত সাইফুলের শ্বশুর আনেচ হাওলাদার জানান, মাত্র সাত মাস আগে সাইফুলের সাথে তার মেয়ের বিয়ে হয়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান, চার্জে দেয়া ইজিবাইকের বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status