ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 3:49 PM

পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ মারা যান। আজ দুপুরে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  পটিয়া থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ চতুর্থ ধাপের নির্বাচনে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।  সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কেন্দ্রের পাশের একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউন্সিলর প্রার্থীর ভাই আবদুল মাবুদ মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status