ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিমের ফিফটিতে জয়ের কক্ষপথে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 1:55 PM

তামিমের ফিফটিতে জয়ের কক্ষপথে বাংলাদেশ

তামিমের ফিফটিতে জয়ের কক্ষপথে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৩১ রান। রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করেছেন তামিম ইকবাল। তার ব্যাটে ভর করে জয়ের কক্ষপথে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭০ রান।

বাংলাদেশের হয়ে উইন্ডিজের দেয়া রান তাড়া করতে নামেন তামিম ও সৌম্য সরকার। শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও ছিলেন তামিম। অন্য প্রান্তে কিছুটা দেখে খেলতে থাকেন সৌম্য। ওয়ানডে স্টাইলে খেলে মাত্র ৬৩ বলেই দলীয় অর্ধশতক পূরণ করেন তারা।

তবে বেশিক্ষণ টেকেনি তাদের জুটি। ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের মামুলি বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন সৌম্য। এর আগে তিনি করেন ১৩ রান। তামিমের সঙ্গে বর্তমানে ইনিংস এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

কর্নওয়ালের বলে পুশ করে ক্যারিয়ারের ২৮তম অর্ধশতক পূরণ করেন তামিম। মাত্র ৪৪ বলে ফিফটি করেন তিনি।

এর আগে ৩ উইকেট হারিয়ে ৪১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সকালবেলা প্রথম সেশনে ৩ উইকেট নেন রাহি ও তাইজুল। লাঞ্চের পর দ্রুতই বাকি চার উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। স্বাগতিকদের দাপটে মাত্র ১১৭ রানে অল আউট হয় ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ১১৩ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status