ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কোস্টগার্ডকে বিজিবি’র মতো সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 12:51 PM

কোস্টগার্ডকে বিজিবি’র মতো সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে বিজিবি’র মতো সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রমাগতভাবে কোস্টগার্ডকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মতো কোস্টগার্ডকে সাজানো হচ্ছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডের সফলতা অনেক। কোস্টগার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কাজ করা হচ্ছে।

তিনি বলেন, কোস্টগার্ডের পাশাপাশি সীমান্তরক্ষী অন্যান্য বাহিনীকেও আধুনিকায়ন করা হচ্ছে। বাহিনীর সদস্যরা যাতে দ্রুত দুর্গম পাহাড়ি ও উপকূল এলাকায় পৌঁছাতে পারে সেজন্য রাস্তা নির্মাণ, হেলিকপ্টার দেয়া ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এসব কাজ শেষ হলে সীমান্তে চোরাচালান ও মাদক আসা বন্ধ হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status