ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 11:24 PM

খুলনায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

খুলনায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি ব্যাটারি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার চুকনগর মৎস্য আড়তের কাছে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০) ও যাত্রী রাজিবুল ইসলাম (৪০)।

ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়ার চুকনগর এলাকায় বেপরোয়া গতির বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ওসি বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে ময়না দন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অপরদিকে বাসটিকে আঠারোমাইল এলাকা থেকে আটক করেছে পুলিশ।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status