ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 10:04 PM

এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের সেবার মান বেড়েছে। থানাগুলোতে নারী ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা চালু হয়েছে। পুলিশের ওয়ানস্টপ সার্ভিস, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পরিচিতি লাভ করেছে।’

আজ শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয়। করোনা মহামারির সময় যখন সন্তান বাবার লাশ হাসপাতাল থেকে নিতে চায়নি তখন পুলিশই তাকে দাফনের ব্যবস্থা করেছে। অতীতে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও জ্বালাপোডাও দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন পুলিশ দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ মাদক, সন্ত্রাস দমনে নিরলস কাজ করে যাচ্ছে জানিয়ে স্বরাস্ট্রমন্ত্রী বলেন, করোনালেকালে সারাবিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়া সত্তেও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে পুলিশকে উন্নত দেশের পুলিশের কাতারে নিয়ে যেতে কাজ করছে সরকার।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status