ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে পালানোর সময় সেই ট্রাকচালক গ্রেফতার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 6:21 PM

ভারতে পালানোর সময় সেই ট্রাকচালক গ্রেফতার

ভারতে পালানোর সময় সেই ট্রাকচালক গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক রনি গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া কালীগঞ্জ টার্মিনাল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাটি গ্রামের মশিয়ার রহমান গাজীর ছেলে।

বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালান তারা। সেখান থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় রনি গাজীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, শুক্রবার বাস ও ট্রাকের অজ্ঞাত চালকদের বিরুদ্ধে মামলা করেন যশোর সদরের শেখহাটি গ্রামের আমিনুর রহমান। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী গড়াইয়ের জেকে পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন এবং পরে আরো তিনজন মারা যান। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক ছিলেন।

সম্পাদনায়: মোহনা আজিজ  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status