ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ধ্বংসস্তুপে মিললো আরো দুই লাশ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 5:07 PM

ধ্বংসস্তুপে মিললো আরো দুই লাশ

ধ্বংসস্তুপে মিললো আরো দুই লাশ

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামের এএসএম কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টের ধ্বংসস্তুপ থেকে আরো দুইজনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে কেমিক্যাল কারখানায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

আজ (১৩ ফেব্রুয়ারি) সকালে এই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

এ ঘটনায় নিহতদের একজনের স্ত্রী বাদী হয়ে অবহেলার অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আগুনে পোড়া কারখানার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আওয়ালপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০) ও কুমিল্লা জেলার দাউদকান্দির থানার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির উদ্দিন (৩৯)।

এর আগে ঘটনার দিন রাতেই ওই কারখানার শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ বলেন, আশরাফুল মেকানিক্যাল ফিডার ও নাসির অপারেটর পদে কর্মরত ছিলেন। এর আগে এই কারখানা থেকে আলমগীর হোসেন নামের আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল। অগ্নিকাণ্ডের পর থেকেই উভয়েই নিখোঁজ ছিলেন।

তিনি বলেন, কারখানার পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী অন্যান্য পাওনাদি ও সহায়তা দেয়া হবে। আমাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, আগুনে নিহত কারখানা শ্রমিকদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিক মৃত্যুর ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে অগ্নিকাণ্ডে নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে শুক্রবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

সম্পাদনায়: মোহনা আজিজ    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status