ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ফেনীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 3:55 PM

ফেনীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ফেনীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় আজ (১৩ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।

ফেনীস্থ র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব-৭ ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ী ফেনীর মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। র‌্যাবের একটি দল সেখানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় মমিন (৪৫), পিতা মৃত সানু মিয়াকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তাকে তল্লাশি করে সাথে থাকা পাটের বস্তার ভিতরে ১০৩টি প্লাস্টিকের ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ                
               

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status