|
মাঝমেঘনায় আটকা তেলবাহী জাহাজ
নতুন সময় প্রতিনিধি
|
|
মাঝমেঘনায় আটকা তেলবাহী জাহাজ এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা ওয়েল কোম্পানির ডিপো সুপার (অপারেশন) মো. আইয়ুব আলী। জানা গেছে, যমুনা তেল ডিপোর অভ্যন্তরীণ কোন্দলের ফলে গত বছর জানুয়ারিতে ডিপোটি তেলশূন্য হয়ে পড়ে। গত বছরের এপ্রিল মাস থেকে ডিপোটিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় প্রায় এক বছর ধরে এটি তেলশূন্য অবস্থায় রয়েছে। অপরদিকে মেঘনা তেল ডিপোটি গত ১৩ ডিসেম্বর তেলশূন্য হয়ে পড়ে। গত মাসের প্রথম দিকে মেঘনা ডিপোর একটি জাহাজ দুই লাখ ২৭ হাজার লিটার তেল নিয়ে নাব্যতা সংকটের কারণে সিরাজগঞ্জ এলাকা থেকে ফেরত চলে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে তেল এনে চড়া দামে বিক্রি করে কোনো রকমে চলতি বোরো মৌসুম পার করছেন। কর্তৃপক্ষের অনুমতিক্রমে মেঘনা কোম্পানির ‘এমভি মধুকর’ নামে একটি জাহাজ দুই লাখ ৬৭ হাজার লিটার তেল নিয়ে চিলমারী রওনা দেয়। ১০ ফেব্রুয়ারি জাহাজটি নাব্যতা সংকটের কারণে বকশিগঞ্জ উপজেলার সানন্দবাড়ীর আনন্দবাজার নামক স্থানে আটকে যায় (ক্রাক গ্রাউন্ড করে)। সেখান থেকে জাহাজটি উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে জাহাজটির সুপারইনডেনডেন্ট সেখানেই তেল খালাসের জন্য সহায়তা চেয়ে চিলমারী ডিপো সুপারের কাছে চিঠি লিখেন বলে জানা গেছে। এ ব্যাপারে মেঘনা ওয়েল কোম্পানির ডিপো সুপার (অপারেশন) মো. আইয়ুব আলী মোবাইল ফোনে বলেন, তেল নিয়ে আসা একটি জাহাজ নাব্যতা সংকটে নদীতে আটকে পড়েছে। বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে জাহাজটি নিরাপদে ডিপোতে আসতে পারবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
