ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও বিজয়ী হলে তাহেরপুর পৌর হবে থানা: কালাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 12:23 AM

আবারও বিজয়ী হলে তাহেরপুর পৌর হবে থানা: কালাম

আবারও বিজয়ী হলে তাহেরপুর পৌর হবে থানা: কালাম

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার দুই-দুইবারের মেয়র বিগত দিনের উন্নয়নের রুপকার তাহেরপুর নগর উন্নয়নের কর্ণধার অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ তাহেরপুরবাসীকে বিগত দুই দফা নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহেরপুর পৌর নির্বাচন। এবারে তিনি নির্বাচিত হলে তাহেরপুর হবে থানা, একান্ত সাক্ষাৎকারে মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, আমি যদি আল্লাহর ইচ্ছায় ও জনগনের ভোটে আবারও নির্বাচিত হই তাহলে আগামী ৫ বছরের মধ্যে তাহেরপুর হবে থানা।

তিনি আরও বলেন আমি তাহেরপুর বাসীর জন্য নিজেকে উৎসর্গ করেছি, আমি চাকুরী করলেও অনেক বড় পদে চাকুরী করতে পারতাম। আমার একান্ত ইচ্ছা আমি তাহেরপুরের মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছি তার প্রমাণ গত দুই-দুই বার মেয়র নির্বাচিত হওয়ার পর তাহেরপুর পৌর ভবন নির্মাণ করেছি। তাহেরপুর পৌরসভার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছি। তাহেরপুর ডিগ্রী কলেজকে বিশ^বিদ্যালয় কলেজে রুপান্তর করেছি। প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার ও কাচাঁকে পাকা করণ করেছি। পৌরসভার প্রতিটি মসজিদ ও মন্দিরকে আধুনিকীকরণ করেছি, আধুনিক পৌর বাস টার্মিনাল নির্মাণ করেছি। শেখ রাসেল পৌর অডিটোরিয়াম তৈরী করেছি। তাহেরপুরে বেড়ীবাধ নির্মাণ যা অনেকের স্বপ্ন ছিলো যা আমি বাস্তবায়ন করেছি। পৌরসভায় কেন্দ্রিয় শহিদ মিনার স্থাপন করেছি। তাহেরপুর কলেজগেটে বঙ্গবন্ধুর মুর‌্যাল স্থাপন করেছি। গরীব মেধাবী ও দুঃস্থ মহিলাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করেছি। তাহেরপুর পৌরসভায় আওয়ামীলীগের ডিজিটাল কার্যালয় নির্মাণ করেছি। একাধিক বেসরকারী ব্যাংক স্থাপন করেছি। তাহেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে রোড লাইট ও সৌর বিদ্যুৎ দিয়ে পৌরসভা আলোকিত করেছি।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় নিজেকে উৎসর্গ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিসন বাস্তবায়নে নরলস কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস তাহেরপুর পৌরসভার মানুষ এবারের নির্বাচনে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন।

আবারও নির্বাচিত হলে আমি যে কাজগুলো করবো, তাহেরপুর হাইস্কুল মসজিদ কে আধুনিক জামে মসজিদ হিসেবে পূর্ণ নির্মাণ করবো। তাহেরপুর শহর রক্ষা বাধ সম্প্রসারণ ও বিনদন উপযোগী করা হবে। হরিতলা মোড়ে দৃষ্টি নন্দন গোল চত্তর নির্মাণ করা হবে এতে করে জানজট নিরসন হবে।

উল্ল্যেখ যোগ্য কাজের মধ্যে আরও হল বহুতল নিভারভিউ সুপার মার্কেট নির্মাণ করা হবে। খেলাধুলার উন্নয়নে আধুনিক স্টেডিয়াম করা হবে, পুরাতান পারঘাটায় একটি ব্রীজ তৈরী করা হবে। পৌরসভা কর্তৃক পৌর নাগরিকগনকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করা হবে প্রয়োজনে জনগণের পরামর্শ নিয়ে তাহেরপরে আরও ব্যপক উন্নয়ন করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status