ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গোপন ক্যামেরায় অন্তরঙ্গ দৃশ্য ধারণ, টাকা দাবি করায় আটক ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 February, 2021, 5:44 PM

গোপন ক্যামেরায় অন্তরঙ্গ দৃশ্য ধারণ, টাকা দাবি করায় আটক ২

গোপন ক্যামেরায় অন্তরঙ্গ দৃশ্য ধারণ, টাকা দাবি করায় আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে উঠে এক দম্পতি চরম বেকায়দায় পড়েন। এ রিসোর্টের দুই কর্মচারী টিস্যু বক্সে গোপন ক্যামেরায় তাদের অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছিল বেশ কিছুদিন ধরে।

অবশেষে শ্রীমঙ্গল থানা পুলিশ এ দুই প্রতারক কর্মচারীকে আটক করেছে। সেই সাথে তাদের কাছে রক্ষিত দুটি মোবাইল ও একটি ল্যাপটপ জব্দ করেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছালেক আহমদ।

তিনি জানান, মৌলভীবাজার কুলাউড়া উপজেলা কালা রায়ের চর এলাকায় এ দম্পতির বাড়ি। ২০২০ সালের ২৯ জুলাই মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় বেড়াতে আসনে। এ সময় এই দম্পতি মৌলভীবাজার রোডের তামিম রিসোর্টে ওঠেন। এ রিসোর্টের দুই কর্মচারী রেদওয়ান ও খালেদ অতি কৌশলে তাদের রুমের টিস্যু বক্সের ভেতর গোপন ক্যামেরা রাখে।

এ ক্যামেরায় তাদের একান্ত অন্তরঙ্গ দৃশ্য ভিডিও ধারণ করা হয়। কিছুদিন পর মোবাইল ফোনের ইমু নাম্বারে ফোন দিয়ে জানায়, কিছু নোংরা ছবি ও ভিডিও রয়েছে তাদের কাছে। ম্যাসেঞ্জারে ফোন দিতে জানিয়ে লাইন কেটে দেয়। এরপর ২১ অক্টোবর নাদিরা আক্তার রুমি নামে একটা ম্যাসেঞ্জারে এ দম্পতির খোলামেলা কিছু গোপন দৃশ্যের ভিডিও পাঠায়। পরবর্তীতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে হুমকি দেয় তা নাহলে ভিডিও ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেয়া হবে।

প্রতারকের এমন হুমকিতে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি এদের সাথে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু এতে কোনো সঠিক কূলকিনারা করতে পারেন না। এদিকে এ প্রতারক টাকা না পেয়ে অবশেষে সামাজিক যোগাযোগে ভিডিও ও নোংরা ছবি ভাইরাল করে দেয়।

এ ঘটনায় দম্পতি বুধবার (১০ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সিলেট কানাইঘাট উপজেলা থেকে রেদওয়ান ও শ্রীমঙ্গল থেকে খালেদ নামের এ দুই প্রতারককে আটক করে। এ দুই প্রতারক ঘটনার সত্যতা স্বীকার করেছে। সেই সাথে পুলিশ তাদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে।


সম্পাদনায়: এম আলমগীর     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status