ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মেহেরপুরে গাঁজা রাখার দায়ে যুবকের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 7:11 PM

মেহেরপুরে গাঁজা রাখার দায়ে যুবকের কারাদণ্ড

মেহেরপুরে গাঁজা রাখার দায়ে যুবকের কারাদণ্ড

গাঁজা রাখার দায়ে রাজিব শেখ ওরফে সোহেল নামে এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার  নিরুপমা রায়। বৃহস্পতিবার বিকেলের দিকে তাকে এ দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাজিব শেখ ওরফে সোহেল মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া আজিজুর রহমানের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক বিরোধী অভিযানে রাজিবের বাড়ি থেকে তাকে আটক করে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শরীয়তউল্লাহ নেতৃত্বে ইন্সপেক্টর আবদুল মান্নানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় জানান, সোহেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status