ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের বাজারে আইটেলের টিভি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 6:54 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 February, 2021, 6:58 PM

দেশের বাজারে আইটেলের টিভি

দেশের বাজারে আইটেলের টিভি

গত ১০ বছর বিশ্বব্যাপী মোবাইল ইন্ডাস্ট্রিতে মূল ভূমিকা পালন করে আসছে ট্রানশান হোল্ডিংসের অন্যতম সেরা ব্র্যান্ড আইটেল। ব্র্যান্ডটি বিশ্বাস করে প্রতিটি মানুষের জীবন-যাপন হবে সুস্থ এবং সুন্দর। তাই বাংলাদেশের বাজারে পণ্যসম্ভার আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ আইটেল ‘এ’ সিরিজ টিভি নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের বাজারে কোম্পানিটির প্রথমবারের মতো নিয়ে আসা এ সিরিজের টিভি ‘আইটেল এ৩২১’ এর উজ্জ্বল রঙ কক্ষ জুড়ে ছড়িয়ে দিবে আলো। টিভিতে দর্শকরা যে ধরনের স্ক্রিন দেখতে চায় সেভাবেই ডিজাইন করতে আইটেল এ৩২১ তে আধুনিক ক্যানভ্যাস ব্যবহার করা হয়েছে। এ টেলিভিশনে দর্শকদের জানানো, শেখানো এবং বিনোদন দেওয়াকে প্রাধান্য দেয়া হয়েছে।

বাজারে পণ্যসম্ভার সম্প্রসারণের পাশাপাশি, আইটেল তার মূললক্ষ্য পূরণে গ্রাহকদের নিত্য নতুন সুবিধা দিতে চায়। যা তাদের এগিয়ে চলার পথকে একটি সক্রিয় অনুসন্ধানে রূপান্তর করতে  সহায়তা করবে। টেলিভিশনটিতে যুক্ত করা সব যন্ত্রাংশ আইটেলের সু-প্রতিষ্ঠিত সরবরাহ চেইন নেটওয়ার্ক থেকে আসবে যা ওভারভোল্টেজের সুরক্ষাসহ একটি কমপ্যাক্ট স্লিক ডিজাইন এবং দীর্ঘস্থায়িত্ব উভয়েরই গ্যারান্টি দিবে। এছাড়াও আইটেল এ৩২১ টিভিতে ৫টি বিল্ট-ইন গেমস, সুপার পিকচার কোয়ালিটি, ২০ডব্লিউ স্টেরিও স্পিকার এবং মাল্টি-ইনপুট পোর্ট সুবিধা পাওয়া যাবে।

কার্লকেয়ার সার্ভিস সেন্টারের অনুমোদনসহ আইটেলের সকল টেলিভিশনে ১০০ দিনের রিপ্লেসমেন্ট এবং ৪ বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। সকলের কাছে নতুন নতুন প্রযুক্তির অভিজ্ঞতা পৌঁছে দিতে এবং প্রযুক্তি ব্যবহারে জীবনকে আরও উপভোগ্য করে তুলতে প্রযুক্তির প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে আইটেলের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status