ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ইনফিনিক্স স্মার্টফোনে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 6:44 PM

ইনফিনিক্স স্মার্টফোনে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট

ইনফিনিক্স স্মার্টফোনে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট

ইনফিনিক্সের ছয়টি মডেলের স্মার্টফোনে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট বান্ডেল পাওয়া যাবে। নতুন ও পুরাতন ইনফিনিক্স ফোনে বাংলালিংকের প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল সিম ব্যবহার করে এই অফার উপভোগ করা যাবে।

ইনফিনিক্সের ছয়টি মডেলের মধ্যে রয়েছে- ইনফিনিক্স হট ৯ প্লের দুই ভার্সন, ইনফিনিক্স স্মার্ট ৫ মডেলের দুই ভার্সন, ইনফিনিক্স হট ১০ এবং ইনফিনিক্স নোট ৭। ইনফিনিক্স ৯ প্লের ২/৩২ জিবির দাম ৭৯৯০ টাকা।

একই মডেলের ৪/৬৪ জিবি পাওয়া যাবে ১০৪৯০ টাকায়। ইনফিনিক্স স্মার্ট ৫ এর ২/৩২ জিবির দাম ৮৪৯০ টাকা এব্ং ৩/৬৪ জিবি পাওয়া যাবে ৯৪৯০ টাকায়। ইনফিনিক্স হট ১০ ৪/১২৮ জিবি কেনা যাবে ১২৯৯০ টাকায়। নোট ৭ ৪/১২৮ জিবির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।

এসব মডেলের ফোন কিনলেই মিলবে বছরজুড়ে ১২ জিবি ও ২০০% পযন্ত ফ্রি ইন্টারনেট ।

প্রতি মাসে ১ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। প্রতি মাসে ৫১২ এমবি সাধারণ ইন্টারনেট প্যাক ও ৫১২ এমবি টফি ইন্টারনেট প্যাক উপভোগ করা যাবে। ইন্টারনেট বোনাসের মেয়াদ ৭ দিন।

বোনাস পাওয়ার নিয়ম
বোনাস অফারটি বাংলালিংকের সকল নতুন ও পুরাতন প্রিপেইড অথবা কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। প্রথম মাসের বোনাসের জন্য ৫০০০৫২১# ডায়াল করতে হবে। বাকি ১১ মাসের জন্য ৫০০০৫২৩# ডায়াল করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টারনেট বোনাস দেয়া হবে। ইন্টারনেট ব্যালেন্স জানা যাবে ৫০০০৪৪*১# ডায়াল করে। এই অফার স্টক থাকা পর্যন্ত উপভোগ করা যাবে।

ইনফিনিক্স ফোনে বাংলালিংকের এই ইন্টারনেট বান্ডেল ৪ জি ও থ্রি জি। ৪ জি কভারেজ এলাকায় ৪জি ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। থ্রি জি কভারেজ এলাকায় গেলে থ্রি জি ইন্টারনেট স্পিড মিলবে।  ৪জি স্পিডের জন্য সাবস্ক্রাইবারকে ডায়াল করতে হবে ৫০০০৪৪*১#।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status