ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবেদন ২ মার্চ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 1:09 PM

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবেদন ২ মার্চ

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবেদন ২ মার্চ

রাজধানীর কলাবাগানে ‘ও’লেভেল পড়ুয়া স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২ মার্চ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

গত ৭ জানুয়ারি মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় আনোয়ার খান মডার্ন হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ইফতেখার ফারদিন দিহানকে (১৮) একমাত্র আসামি করে মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার মামলা করেন।

এদিকে, গ্রেপ্তার দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন তিনি কারাগারে আছেন।
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status