ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
তাইজুলের বলে প্রথম সাফল্য পেলো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 11:25 AM

তাইজুলের বলে প্রথম সাফল্য পেলো বাংলাদেশ

তাইজুলের বলে প্রথম সাফল্য পেলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল জুটি ভাঙতেই বেশ কষ্ট হয়েছে টাইগারদের। উদ্বোধনী জুটিতে ৬৬ রান করার পর ওপেনার জন ক্যাম্পবেলকে ব্যক্তিগত ৩৬ রানে এলবির ফাঁদে ফেলেন স্পিনার তাইজুল ইসলাম।
আজ (১১ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭১ রান করেছে ক্যারিবীয়রা। ব্যাটিংয়ে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও শায়নে মোসলে।

বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ইনজুরিতে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন জায়গা পেয়েছেন। আর পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে আবু জায়েদ রাহির সুযোগ হয়েছে।

উইন্ডিজ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার কেমার রোচের পরিবর্তে আলজারি জোসেফ খেলবেন।এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status