ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বেগুন ক্ষেতে মিললো ৭টি ককটেল
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 4:33 PM

বেগুন ক্ষেতে মিললো ৭টি ককটেল

বেগুন ক্ষেতে মিললো ৭টি ককটেল

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেগুন ক্ষেত থেকে ককটেল বোমা সাদৃশ্য ৭টি বস্তু ও ৩১ টি ঢাল উদ্ধার করেছে পুলিশ।

আজ (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার একটি ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার মজনু প্রামাণিকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাড়ির পাশের ক্ষেতে বেগুন তুলতে যান। সেখানে ৭টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এগুলো উদ্ধার করে। এসময় পাশের চর আঙ্গারু গ্রামে আহাদের বাড়ির পাশের রাজ্জাকের জমি থেকে ৩১ টি ঢাল উদ্ধার করে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ‘দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষর মধ্যে ভয় সৃষ্টি করার জন্য কেউ এ কাজ করে পারে বলে পুলিশের ধারণা।
    
সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status