ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘কোহলি অধিনায়কত্বের যোগ্য নন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 3:51 PM

‘কোহলি অধিনায়কত্বের যোগ্য নন’

‘কোহলি অধিনায়কত্বের যোগ্য নন’

চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে বিরাট কোহলিকে। লজ্জার হারের পর কটাক্ষের মুখে পড়েছেন ভারত অধিনায়ক।

তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা সমালোচনা। এর মধ্যেই কোহলির পরবির্তে রাহানেকে অধিনায়ক করার দাবি জানিয়েছেন নেটিজেনরা।

আজ আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় ভাঙাচোরা দল নিয়ে সিরিজ জিতে এসেছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু দেশের মাটিতে কোহলি টেস্ট দলে ফিরতেই হারের মুকুট ফিরল ভারতের মাথায়। তাই রাহানেকে অধিনায়ক করার দাবিতে ফের সরব হয়েছেন নেটিজেনরা।

এক ক্রিকেট অনুরাগী টুইটারে লিখেছেন, ‘নেট বোলার এবং টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের নিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে রাহানে। বিরাট কোহলি ভারতের সেরা ব্যাটসম্যান এবং বোলারদের নিয়েই জিততে পারছেন না। ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে উঠছে। কোহলির ব্যাঙ্গালোর প্রতি বার আইপিএলে সবার নিচে শেষ করেছে। এতেই কি প্রমাণ হয় না ও অধিনায়কত্বের যোগ্য নন?’

মোহিত নামে এক ব্যক্তি কোহলিকে উল্লেখ করে লিখেছেন, ‘তোমার অধিনায়কত্বে আরও একটা লজ্জার হার। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট এবং এ বার ভারতে। তোমার যদি এতটুকু সম্মান থাকে তা হলে এখনই অধিনায়কত্ব ছেড়ে দাও।

আরেক সমালোচকের ভাষ্য, ‘বিরাট কোহালি নিজে যতটা সম্ভব বেশি রান করে বাকিদের ওপর দোষ দিতে চাইছেন। এতে তিনি নিজেকে সেরা অধিনায়ক প্রমাণ করতে পারবেন। এ বার সময় এসেছে রাহানেকে পাকাপাকি টেস্ট দলের অধিনায়ক করার।’

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status