ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পথে পথে ঘুরে বিচার চাইছেন ৯০ বছরের বৃদ্ধ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 3:17 PM

পথে পথে ঘুরে বিচার চাইছেন ৯০ বছরের বৃদ্ধ

পথে পথে ঘুরে বিচার চাইছেন ৯০ বছরের বৃদ্ধ

পথে পথে ঘুরে বিচার চাইছেন মেহেরপুরের গাংনী উপজেলায় কল্যাণপুর গ্রামের ৯০ বছরের বৃদ্ধ হোসেন আলী। গত মঙ্গলবার মেহেরপুর জেলা প্রেসক্লাবে এসে বিচার চেয়ে অভিযোগ করেন তিনি।

হোসেন আলী জানান, স্ত্রী ও সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। উপার্জন করার শক্তি না থাকায় তার স্ত্রী হাসেনা খাতুন, ছেলে জামিল হোসেন (৫২) ও মনিরুল ইসলাম কালু (৫০) তাকে নিয়মিত যন্ত্রণা দিয়ে আসছে।

গত ২৬ জানুয়ারি রাতে স্ত্রী ও দুই সন্তান মিলে হত্যাচেষ্টায় তাকে চরমভাবে মারধর করে। তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন জখম অবস্থায় তাকে উদ্ধার করে।

গাংনী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তার অভিযোগ নেয়নি। পরে গত ৩১ জানুয়ারি  স্ত্রী ও দুই ছেলেকে আসামি করে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাংনী আমলি আদালতে ৩২৩, ৩২৫, ৩৭৯, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করেছেন।

হোসেন আলী জানান, এখন তিনি গ্রামের বিভিন্ন বাড়ির বারান্দায় বসবাস করেন। গ্রামের বিভিন্ন লোকের দেওয়া খাবার খেয়ে তিনি জীবনযাপন করছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status