ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ম্যারাডোনার মৃত্যুতে জেরার মুখে দুই নার্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 1:53 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 10 February, 2021, 2:04 PM

ম্যারাডোনার মৃত্যুতে জেরার মুখে দুই নার্স

ম্যারাডোনার মৃত্যুতে জেরার মুখে দুই নার্স

মৃত্যুর আগে দিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই সূত্রে সন্দেহভাজনদের জেরা করে ঘটনার তদন্ত করছে বুয়েনোস আইরেসের পুলিশ। তদন্তের স্বার্থে এ বার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন কিংবদন্তি ফুটবলারের দেখভালের সঙ্গে যুক্ত থাকা দুই নার্স ও এক মনোবিদ। হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্বকাপজয়ী মহাতারকার মৃত্যু হয় গত বছরের ২৫ নভেম্বর। তার কয়েক সপ্তাহ আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।

তদন্তের স্বার্থে ডাকা হয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ ও শল্যবিদ লিয়োপোল্দো লুকে ও ম্যারাডোনার আর এক মনোবিদ অগাস্টিনা কোশাচভকে।
পাশাপাশি আর্জেন্টিনার পুলিশ বিভাগ থেকে জানানো হয়, এ সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে দু’জন নার্স ও অন্য এক মনোবিদকে।

তদন্ত করে দেখা হচ্ছে, ম্যারাডোনা তার জীবনের শেষ দিনগুলোয় যাদের কাছে ছিলেন, তাদের পক্ষ থেকে কোনোরকম অবহেলা ঘটেছিল কি না।

শুধু হৃদরোগ নয়। ম্যারাডোনার যকৃৎ ও বৃক্কের অসুখও ছিল। কিন্তু ময়নাতদন্তে কোথাও দেখা যায়নি যে, তিনি মৃত্যুর আগে মদ্যপান করেছিলেন বা মাদক নিয়েছিলেন। মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পরে লুকে জানিয়েছিলেন, কিংবদন্তি তারকাকে বাঁচানোর জন্য সম্ভাব্য সব চেষ্টাই তিনি করেছেন। তবে প্রথম বারের ময়নাতদন্তে দেখা যায়, তার ফুসফুসে জল জমেছিল এবং মৃত্যু হয় হৃদরোগেই।

পুলিশ বিভাগের তদন্তে শুধু দেখা হচ্ছে, মৃত্যুর আগে ম্যারাডোনার ঠিকমতো যত্ন নেয়া হয়েছিল কি না এবং শেষবার অসুস্থ হওয়ার পরে তাকে বাঁচাতে সব ব্যবস্থা দ্রুততার সঙ্গে নেয়া হয়েছিল কি না।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status