ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নির্যাতনের ভিডিও ভাইরালের পর অপহৃত সেই যুবক উদ্ধার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 11:32 AM

নির্যাতনের ভিডিও ভাইরালের পর অপহৃত সেই যুবক উদ্ধার

নির্যাতনের ভিডিও ভাইরালের পর অপহৃত সেই যুবক উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হানকে (২২) ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

আজ (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্লুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান জানান, সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানিয়েছেন বালুবাহী নৌকার শ্রমিকরা।

ওসি আরো জানান, মামলার ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে দুইজনকে বিপুল পরিমাণ মদ তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। অন‌্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই দোষীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status