|
বাগমারায় কবর থেকে তোলা হলো কলেজছাত্র শুভর লাশ
বাগমারা প্রতিনিধি
|
|
বাগমারায় কবর থেকে তোলা হলো কলেজছাত্র শুভর লাশ পড়াশোনার পাশাপাশি রাজশাহী নগরের নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় চিফ শেফ হিসেবে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় গত বছরের ৪ ডিসেম্বর বিকেলে বিষপানে আত্মহত্যার কথা জানিয়ে সহকর্মীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগের পরিপ্রেেিত নগরের বোয়ালিয়া থানার পুলিশ একটি অপমৃত্যু মামলা গ্রহণ করে। হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর ওই দিনই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। গত ৭ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে শাহিনের ময়নাতদন্তের প্রতিবেদন বোয়ালিয়া থানায় পৌঁছায়। প্রতিবেদনে আত্মহত্যার আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি থানায় পৌঁছার পর অপমৃত্যু মামলাটি হত্যা মামলা রূপান্তর হয়। পুলিশ সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে এক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত মাসে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ দুপুরে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগমারার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর কর্মকর্তারা, নগরের বোয়ালিয়া থানা পুলিশের কর্মকর্তা ও বাগমারা থানার পুলিশ কর্মকর্তারা শাহিন আলমের গ্রামের বাড়িতে যান। তাঁরা পারিবারিক গোরস্থানে দাফন করা শাহিন আলমের কবর শনাক্ত করেন। পরে ডোমের মাধ্যমে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। গলিত লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর পুনরায় ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগমারার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা মেনে লাশ উত্তোলন দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশ উত্তোলনের সময় কান্নায় ভেঙে পড়েন শাহিনের স্বজনেরা। তাঁর বাবা মাহাবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে লেখপাড়া শিখিয়েছিলেন। চাকরি পেলে পরিবারের অভাব দূর হতো। অথচ সেই ছেলেকে পৃথিবীতে থাকতে দিল না। পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে মেরে ফেলে আত্বহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। ধনীর মেয়েকে বিয়ে করায় কাল হয়েছে বলে মন্তব্য করেন। বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আতাউর রহমান বলেন, সঠিক তদন্ত করে এর রহস্য উদঘাটন করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
