ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতকে উড়িয়ে ইংল্যান্ডের বড় জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 2:44 PM

ভারতকে উড়িয়ে ইংল্যান্ডের বড় জয়

ভারতকে উড়িয়ে ইংল্যান্ডের বড় জয়

ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে কোনো টেস্ট ম্যাচ জেতা কত কঠিন তা ইংল্যান্ড ভালো করেই জানে। তবে বিরাট কোহলির দলের সামনে ভড়কে না গিয়ে দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়েছিল সফরকারীরা। ফলাফল হিসেবে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২৭ রানের বড় ব্যবধানে জিতেছে জো রুটের দল।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতকে ৪২০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল ইংল্যান্ড। শেষ দিনে ম্যাচ জিততে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৩৮১ রান, হাতে ছিল ৯ উইকেট। ম্যাচ না জিতলেও ড্র করার বেশ ভালো সুযোগ ছিল ভারতের সামনে। তবে জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। অল আউট হয়েছে ১৯২ রানে।

পূজারাকে ফিরিয়ে সকালের প্রথম উইকেট শিকার করেন লিচ। এরপর চার বলের ব্যবধানে অর্ধশতক করা শুভম গিল ও আজিংকা রাহানেকে ফিরিয়ে ম্যাচ ইংল্যান্ডের হাতের মুঠোয় নিয়ে আসেন অ্যান্ডারসন। তখন থেকেই আসা যাওয়ার মিছিলে যোগ দেন ভারতীয় ব্যাটসম্যানরা।

একপ্রান্ত আগলে রেখে শেষ চেষ্টা করছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তবে ৭২ রান করে বেন স্টোকসের বলে তিনি বোল্ড হয়ে গেলে ভারতের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত পঞ্চম দিনের দেড় সেশনের মাঝেই অল আউট হয় স্বাগতিকরা।

চতুর্থ ইনিংসে লিচ নেন চার উইকেট। এছাড়া অ্যান্ডারসন তিনটি এবং জোফরা আর্চার, বেন স্টোকস ও ডম বেস একটি করে উইকেট শিকার করেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক জো রুটের দ্বিশতকে ভর করে ৫৭৮ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। জবাবে ভারত অল আউট হয় ৩৩৭ রানে। ফলো অন করানোর সুযোগ থাকলেও ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। এবার ১৭৮ রান পর্যন্ত যেতে পারে ইংলিশরা। ফলে স্বাগতিকরা পেয়েছিল ৪২০ রানের লক্ষ্য।

একই ভেন্যুতে আগামী ১৩ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status