ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নিখিলের সঙ্গী শ্রাবন্তী, বাদ নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 12:38 PM

নিখিলের সঙ্গী শ্রাবন্তী, বাদ নুসরাত

নিখিলের সঙ্গী শ্রাবন্তী, বাদ নুসরাত

নুসারত জাহান ও নিখিল জৈনের দাম্পত্য সম্পর্কের ফাটল গত একমাসে স্পষ্ট হয়ে গিয়েছে সকলের সামনে। কী কারণে তাদের মাঝে তৈরি হয়েছে এই দূরত্ব? কারণটা কী যশ দাশগুপ্ত নাকি অন্যকিছু? এই প্রশ্নের উত্তর জানা নেই।

তবে নায়িকা ব্যস্ত নিজের আসন্ন ছবি ডিকশনারি ও আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে। সম্প্রতি সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লিও পৌঁছেছিলেন নুসরাত জাহান।

নিখিল জৈন ক্লোথিং লাইন রঙ্গোলি ইন্ডিয়ার সিইও সে কথা কারো অজানা নয়। আর এই ব্র্যান্ডের আওতাতেই গত বছর জানুয়ারি মাসে নুসরাত জাহানের নিজস্ব পোশাকের কালেকশন ‘ইউভ’ লঞ্চ করেছিলেন। রঙ্গোলি ইন্ডিয়ার নতুন উদ্যোগ ‘ইউভ’ এর জন্ম নসুরাতের ভাবনায়। তাই ইউভকে নিয়ের সন্তান বলেও সম্বোধন করেছিলেন নুসরাত। তবে এক বছরে পাল্টে গিয়েছে সব হিসেব নিকেশ।

শনিবার রাতে ‘ইউভ’র এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিলো একটি ফ্যাশন শো। আর সেই শোতে নুসরাত জাহানের ঘনিষ্ঠ সকলে হাজির ছিলো তবে নায়িকার উপস্থিতি চোখে পড়েনি। ব়্যাম্পে মডেলদের ছবি শেয়ার করে নিখিল লেখেন- ‘নতুন পথচলা’।

এদিন ইউভ’র সেলিব্রেশনে চোখে পড়ল নুসরতের স্টাইলিস্ট স্যান্ডির, ছিলেন নায়িকার বেস্ট ফ্রেন্ড স্বরাজ পারেখ ও তার স্ত্রী শিবানি। তাদের সকলের সঙ্গে নিখিলের ছবি উঠে এসেছে ইনস্টাগ্রাম স্টোরিতে। বাদামি ব্লেজার আর সাদা শার্টে এদিন পাওয়া গেলো নুসরাতের স্বামীকে।

নিখিল-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝে ইউভ ইন্ডিয়ার কোনো পোস্টে উল্লেখ নেই নুসরাতের। নুসরাতের ছবি পোস্ট তো দূর অস্ত, কোনো প্রমোশ্যানাল পোস্টে ট্যাগও করা হয়নি তাকে। যদিও এতোদিন পর্যন্ত নুসরাতই ছিলেন এই ব্র্যান্ডের মুখ।

চমকের এখানেই শেষ নয়, এদিন ইউভ’র এক বছর পূর্তির সেলিব্রেশন ফ্যাশন শো যিনি প্ল্যান করেছেন সেই স্যান্ডি, যিনি নুসরাত জাহানের স্টাইলিস্টও বটে তিনি নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে ইউভ ইন্ডিয়ার সবুজ শাড়িতে পাওয়া গেলো শ্রাবন্তীকে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্ট শেয়ার করেছেন।

আরবানার ফ্ল্যাটের ব্যাকলনিতে দাঁড়িয়েই তোলা হয়েছে এই ছবি। ছবিতে ট্যাগ করা হয়েছে টিম শ্রাবন্তীকে। অর্থাৎ নায়িকার ম্যানেজার থেকে তার মেক-আপ আর্টিস্ট। তবে কী শিগগিরই পাল্টে যাচ্ছে ইউভ’র মুখ? নুসরাতের জায়গায় কী এবার ইউভ’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন শ্রাবন্তী?

এই প্রশ্নের উত্তর তো সময়ই দেবে। তবে নিখিল জৈনের পেশাদার জীবনের নতুন পথচলার প্রচারে নুসরাত সঙ্গী না হলেও শ্রাবন্তী কিন্তু পাশে থাকলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status