ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেতা জয়ের বাবা না ফেরার দেশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 January, 2021, 1:59 PM

অভিনেতা জয়ের বাবা না ফেরার দেশে

অভিনেতা জয়ের বাবা না ফেরার দেশে

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিমউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এই তথ্য নিশ্চিত করেছেন জয় নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

বাবা হারানোর বিষয়টি ফেসবুকে জানিয়ে সকালে একটি পোস্টও করেছেন জয়। সেখানে তিনি লিখেছেন– ‘আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

জয় জানান, তার বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।

নাজিমউদ্দিন আহমেদ বেশ কিছু দিন ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হয়েই তিনি সেখানে ভর্তি হন।

বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে তার জানাজা হবে। এর পর তাকে সমাহিত করা হবে বনানীস্থ কবরস্থানে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status