ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শপথ নিতে ক্যাপিটলে বাইডেন-হ্যারিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 10:43 PM

শপথ নিতে ক্যাপিটলে বাইডেন-হ্যারিস

শপথ নিতে ক্যাপিটলে বাইডেন-হ্যারিস

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাপিটল ভবনে পৌঁছেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

তাদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে গোটা ক্যাপিটল এলাকায়।

অনুষ্ঠানে বাইডেন-হ্যারিসের সঙ্গে রয়েছেন তাদের জীবনসঙ্গী জিল বাইডেন এবং ডগ এমহফ।

পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও।

ইতোমধ্যেই পাকাপোক্তভাবে হোয়াইট হাউস ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বুধবার সকালে ট্রাম্প এবং মেলানিয়াকে নিতে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এতে চড়ে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প ও মেলানিয়া।

সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status