ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
টাঙ্গাইলে কলেজ ছাত্র হত্যার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 10:04 PM

টাঙ্গাইলে কলেজ ছাত্র হত্যার অভিযোগ

টাঙ্গাইলে কলেজ ছাত্র হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে অতর্কিত হামলা করে আনিছুর রহমান রবিন (১৮) নামে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তার যমজ ভাই আশিকুর রহমান রনি (১৮) আহত হয়।

বুধবার (২০ জানুয়ারি) রাতে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রবিন ও আহত যমজ ভাই আশিকুর উপজেলার চতলবাইদ গ্রামের প্রবাসী আমিনুর রহমানের ছেলে। দুজনই সখীপুর সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহত রনি জানায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে তারা দুইভাই, এক খালাতো বোন ও আরও দুই শিশু একসঙ্গে বাউল গানের আসরে যান। রাত ১১টার দিকে বাসায় ফেরার সময় হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে মারপিট শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার। পরে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক  রবিনকে মৃত ঘোষণা করেন এবং রনিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) একে সাইদুল হক ভুঁইয়া বলেন, কী কারণে আনিছুরের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি বলেন, নিহত রবিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সুরতহাল প্রতিবেদনে আনিছুরের দুই চোখ লাল ছিল বলে লেখা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status