তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডের হযরত শাহ জালাল সড়কের একতা লেনের আইয়ুব আলী খানের বাসা থেকে শারমিন জাহান মনিকে আটক করা হয়েছে। ওই সময় তার বিছানার তোষকের নিচ থেকে ৫০০ টাকার ৩১১টি জালনোট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শারমিন জাহান মনির স্বামী নান্নু মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
ডিসি খাইরুল আরো জানান, জাল টাকাগুলো কোথা থেকে কীভাবে এসেছে এবং কোথায় পাঠানো হবে তা জানতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক দুইজনকে ধরতে অভিযান চলমান। এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।