নিজ পরিবারের ১২৭ বছর পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেবেন বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 8:13 PM
নিজ পরিবারের ১২৭ বছর পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেবেন বাইডেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথ পাঠের সময় নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রাখবেন বাইডেন।
করোনা ভাইরাস ও নিরাপত্তার কারণে এবার সাধারণ মানুষ অনুষ্ঠানে আসতে পারছেন না। যা মার্কিনীরা তাদের ইতিহাসে কখনো দেখেনি। প্রতিবার লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মেলবে না শপথ অনুষ্ঠানে।
জানা যায়, ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় একহাত বাইবেলে রাখবেন বাইডেন। এ জন্য তিনি পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলটি ব্যবহার করতে যাচ্ছেন। পাঁচ ইঞ্চি মোটা বাইবেলটি নবনির্বাচিত প্রেসিডেন্টের বাবা ডক্টর জিল বাইডেন ১৮৯৩ সাল থেকে ব্যবহার শুরু করেন।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন শপথ নেয়ার সময় এক হাত বাইবেলে রেখেছিলেন। এরপর থেকে প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই শপথ নেয়ার সময় বাইবেলে হাত রেখেছেন। এ বিষয়ে কোনো গাটবাঁধা নিয়ম না থাকলেও রীতি হিসেবে মেনে নিয়েছেন সবাই।
আরো পড়ুন: শপথ নিয়েই ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করবেন বাইডেন
সেই রীতি অনুযায়ী পরিবারের বাইবেলকেই বেছে নিয়েছেন বাইডেন। এ বিষয়ে বাইডেন বলছেন, জীবনের গুরুত্বপূর্ণ সব শপথে এই বাইবেলের ওপর হাত ছিল আমার।
১৯৭৩ সালে বাইডেন প্রথম মার্কিন সিনেটর হিসেবে নির্বাচিত হন। সেবার শপথ গ্রহণের সময় পরিবারের পুরনো এই বাইবেলের ওপরই হাত রেখেছিলেন তিনি। এরপর থেকে তিনি যতবার সিনেটর হিসেবে শপথ নিয়েছেন ততবারই তিনি এই বাইবেলে হাত রেখে কার্যক্রম করেছেন।
আরো পড়ুন: হোয়াইট হাউস ছেড়ে কোথায় যাচ্ছেন ট্রাম্প
বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময়ও একই কাজ করেছেন তিনি। আজ বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় এই বাইবেলটি দেখবে বিশ্ববাসী।