ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শ্যালকের সঙ্গে বিতণ্ডা, স্ত্রীকে পিস্তল দিয়ে মারলেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 8:07 PM

শ্যালকের সঙ্গে বিতণ্ডা, স্ত্রীকে পিস্তল দিয়ে মারলেন স্বামী

শ্যালকের সঙ্গে বিতণ্ডা, স্ত্রীকে পিস্তল দিয়ে মারলেন স্বামী

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় পিস্তল দিয়ে স্ত্রীকে মারপিটের সময় গ্রাম পুলিশের হাতে আটক হন বাবর আলী নামের এক ব্যক্তি। তাকে সূয়াপুর ইউনিয়ন পরিষদে আনার পর উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে সূয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে। আটক বাবর আলী কুটিরচর গ্রামের মৃত সামসুল হকের ছেলে।

এলাকাবাসী জানায়, বাবর আলী ও তার শ্যালক মনির হোসেন কিছুদিন আগে একসঙ্গে একটি বাস কেনেন। ওই বাস ঢাকার গাবতলী থেকে সুয়াপুর রুটে চলাচল করে। বাসটি গাবতলী থেকে সাটুরিয়া রুটে চলাচলের জন্য শ্যালককে প্রস্তাব দেন বাবর আলী। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে স্ত্রী রৌশনারাকে মারধর করেন বাবর আলী। এক পর্যায়ে পিস্তল বের করে স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি। এতে গুরুতর আহত হন রৌশনারা। বিষয়টি টের পেয়ে ছুটে এসে পিস্তলসহ তাকে আটক করেন এক গ্রাম পুলিশ সদস্য। পরে ইউনিয়ন পরিষদে নিয়ে উত্তম-মধ্যম দেয়া হয় বাবর আলীকে। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, পিস্তলসহ বাবর আলীকে আটক করে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আহত রৌশনারাকে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status