ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জামালপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 7:58 PM

জামালপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জামালপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বড় ভাই বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান তালুকদার জুয়েল।

মোখলেছুর রহমান তালুকদার জুয়েল বাট্টাজোড় ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রতাশী। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। বুধবার ( ২০ জানুয়ারি) দুপুরে উপজেলার পানাতিয়াপাড়া গ্রামের নিজ বাগিতে সংবাদ সম্মেলন করেন ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বৈমাত্রের ৩ ভাই ফরহাদ হোসেন,ওমর ফারুক ও নাবিল তালুকদারের সন্তানেরা তার নিজের ও পৈত্রিক সম্পত্তির বেশিরভাগ দখল করে নিয়েছে। দাবীকৃত চাঁদা ৫০ লাখ টাকা দিতে অস্বীকার করায় নিজের মালিকানাধীন ইটভাটা মের্সাস নাফিস অটো ব্রিকস তারা জোড় করে দখল করায় চলতি মৌসুমের ১ মাস অতিক্রান্ত হলেও চালু করতে পারছে না।

এছাড়া বকশীগঞ্জ বাজারে একটি মার্কেটসহ পৈত্রিকভিটার বেশিরভাগ অংশই দখল করে নিয়েছে বলেও অভিযোগ করেন।
প্রতিনিয়তই হুমকির কথা উল্লেখ করে মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status