ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটে রাজপথে কৃষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 7:21 PM

সিলেটে রাজপথে কৃষক

সিলেটে রাজপথে কৃষক

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জলমহালের অবৈধ লীজ বাতিল এবং কৃষকদের হয়রানির দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে কয়েক হাজার কৃষক ও ভুক্তভোগী অংশ নেন।

এসময় তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি কুচক্রী মহল জলমহাল লিজের নামে কৃষকের জমি ও জলাশয় অবৈধভাবে দখল করে আসছে। এর প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা-মামলাসহ নানাভাবে হয়রানি করে থাকে। এর প্রতিবাদ জানাতে তারা সবাই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন শেষে মিছিল সহকারে ভুক্তভোগীরা বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status