ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কন্যাকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 5:24 PM

কন্যাকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

কন্যাকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

পিরোজপুরে শিশুকন্যাকে হত্যার দায়ে সৎ মা মনি বেগমকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা জজ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। আদালত একই সাথে আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মনি বেগম পিরোজপুর শহরের মধ্যরাস্তার জাহিদুল শেখের দ্বিতীয় স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর শহরের মধ্যরাস্তায় ফুচকা বিক্রেতা জাহিদুল শেখের প্রথম স্ত্রীর কন্যা ঝুমুরকে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আসামি মনি বেগম পুকুরে ফেলে হত্যা করে। অনেক খোঁজার পরেও না পাওয়া যায়নি শিশুটিকে। পরের দিন দুপুরে পার্শ্ববর্তী পুকুরে শিশুটির লাশ ভেসে উঠলে থানায় খবর দেয়া হয়।

ঝুমুরের মা মুক্তা বেগম ২০১৭ সালের ২ ডিসেম্বর এ ব্যাপারে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে সৎ মা মনি বেগমকে গ্রেফতার করে।

তিনি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্য প্রমাণ শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status