ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
এবার বাংলাদেশি গানে ‘প্রেমে পড়া বারণ’ খ্যাত লগ্নজিতা-রণজয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 5:12 PM

এবার বাংলাদেশি গানে ‘প্রেমে পড়া বারণ’ খ্যাত লগ্নজিতা-রণজয়

এবার বাংলাদেশি গানে ‘প্রেমে পড়া বারণ’ খ্যাত লগ্নজিতা-রণজয়

কলকাতায় ২০১৯ সালে মুক্তি পায় ‘সোয়েটার’ চলচ্চিত্র। এ সিনেমায় ‘প্রেমে পড়া বারণ’ নামের গানটি ভারত ছাপিয়ে বাংলাদেশিদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়। রণজয় ভট্টাচার্যের সুরে গানটি গেয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী।

আবারও দুজনে জুটি হয়ে গান করলেন। তবে এবার তাদের নিবেদন বাংলাদেশি শ্রোতাদের জন্য। এদেশের গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায় ‘ভালোবাসি তোমায়’ নামের একটি গানে সুর করছেন রণজয় ভট্টাচার্য। এতে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা।

শ্রুতিমধুর এ প্রেমের গানটির রেকর্ডিং গত মাসে কলকাতার বিখ্যাত সনিক সলিউশন স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, আগামী ১ ফেব্রুয়ারি এটি বাংলাদেশের শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে রিলিজ পাবে।

লগ্নজিতা চক্রবর্তী ক’বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলাতেই ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক রণজয় ভট্টাচার্যের সুর করা ‘সোয়েটার’ ছবির ‘প্রেমে পড়া বারণ’ সেই পরিচিতিকেও ছাপিয়ে যায়। পশ্চিম বাংলায় তাদেরকেই বর্তমানে সফল জুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তারাই এবার গাইলেন শাহদাব আকবর লাবু চৌধুরী কথায়। এই গীতিকার বলেন, ‘‘তোমায় ভালোবাসি’ নিরেট প্রেমের গান। মনে হয়েছে গানটি এ জুটির সঙ্গে সবচেয়ে ভালো যাবে। তাই সময় নিয়ে কাজটি করা।’’

এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরী লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে ‘চেতনার ঝংকার’ নামের অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভংকর পাণ্ডা ‘বাংলাদেশ’ নামে কণ্ঠ দিয়েছিলেন।

গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী একাধারে একজন কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status